মেধাবিকাশে কেন যোগ দিব?

চুনারুঘাট উপজেলার শিক্ষামূলক সংগঠন সৃজনশীল মেধাবিকাশ।  ২০১৭ সনে প্রতিষ্ঠীত সৃজনশীল মেধাবিকাশ কিছু লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। সৃজনশীল মেধাবিকাশের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যেনো একজন সদস্য তার ব্যাক্তিগত জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে সফলতার সাথে উর্ত্তীর্ণ হতে পারে৷ সৃজনশীল মেধাবিকাশ এর লক্ষ্য কী?  কী করতে চায়?  তারা কেন স্বেচ্ছাসেবার মাধ্যমে কাজ করে?  নিজের পকেটের টাকা দিয়ে কেন কাজ করে?  সব প্রশ্নের উত্তর আমরা নিয়ে এসেছি। 

সৃজনশীল মেধাবিকাশের লক্ষ্যঃ 
জ্ঞানভিত্তিক আদর্শ আলোকিত সমাজ বিনির্মাণ
সৃজনশীল মেধাবিকাশের উদ্দেশ্য 
সৃজনশীল মেধাবিকাশ তার স্বীয় লক্ষ্য বাস্তবায়নে কাজ করাটাই উদ্দেশ্য। এর মধ্যে প্রতি বৎসর যে ধারাবাহিক কর্মসূচি হয় তার মধ্যে অন্যতম - 

* দরিদ্র শিক্ষার্থী সহায়তা   * মেধাবিকাশ প্রতিযোগিতা * সৃজনশীল মেধাবিকাশ পথশিশু স্কুল * স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়া / পাশে দাঁড়ানো * অন্যায়ের প্রতিবাদ হিসেবে জাতীয় ও স্থানীয় ইস্যূতে মানববন্ধন ও প্রতিবাদমূলক জনবান্ধব কর্মসূচি *নিজেদের মেধার উৎকর্ষ সাধনে বুক ব্যাংক হতে বই পড়া * খাদ্য সহায়তা তহবিল *  বিতর্ক কর্মশালা * সাংবাদিকতা ও লেখালেখি প্রতিযোগিতা * অনলাইন ক্লাশ * মাদক ও তামাকের বিরুদ্ধে কর্মসূচি * রক্তদান * কবিতা আবৃতি 

এ ছাড়াও নানান প্রকার কর্মসূচি অনুষ্ঠিত হয় সৃজনশীল মেধাবিকাশের উদ্যোগে। 

সৃজনশীল মেধাবিকাশে কেন যুক্ত হবো?  

সৃজনশীল মেধাবিকাশ একটি সুশৃঙ্খল সংগঠন। এতে সচরাচর সংগঠনগুলোর মতো কাজ করা হয় না, সবকিছু চেইন অব সিরিয়াল অর্থাৎ নিয়মকানুনে।  এতে যুক্ত হলে একজন ব্যাক্তি শৃঙ্খলা শিখে। সাংগঠনিক নিয়মকানুন সৃজনশীল মেধাবিকাশের অভ্যন্তরীন কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে অফিসিয়াল কাজ, সাংগঠনিক প্রচার কাজ সহ সবকিছু নিয়ম মাফিক চলে। এর নেতৃত্ব প্রদানের যোগ্যতা অনেক কিছু শেখায় একজন কে। বইপড়া কার্যক্রম আদর্শ লোক হিসেবে গড়ে তোলে। মাদকের বিরুদ্ধে কর্মসূচি সহ অন্যান্য কর্মসূচি সমাজ, শিক্ষা ও নিজেকে উন্নতি করার মতো।  

নতুন যারা সৃজনশীল মেধাবিকাশে আসতে চান, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সৃজনশীল মেধাবিকাশের অতীত ইতিহাস যাচাই করুন।  দেখুন, ভাবুন ও বিবেক দিয়ে নির্ধারণ করুন৷ আপনি কি এতে কাজ করতে চান কী না!  বিপ্লবী শুভেচ্ছা,  

সংগঠন সম্পর্কে আরো জানতে - 
মোঃ তোফাজ্জল মিয়া 
সাঃ সম্পাদক ২০২০ সেশন
01741-631629 

সদস্য হতে চাইলে - 
01741631629  (কল না ধরলে ম্যাসেজ করে রাখুন)  


আর্টিকেল প্রকাশে - প্রচার ও প্রকাশনা বিভাগ        
         
আমিনুল হাসনাত ফাহিম 
প্রচার সম্পাদক 
সৃজনশীল মেধাবিকাশ     

মন্তব্যসমূহ

  1. খুব ভালো কার্যক্রম। ধন্যবাদ সৃজনশীল মেধাবিকাশ।

    উত্তরমুছুন
  2. খুবই ভালো উদ্যোগ। অন্যান্যদের পাশাপাশি বিশেষ করে তরুণ যারা আছে তারা এই সংঘটনের মাধ্যমে আলোকিত ও বিকশিত হবে আশা করি।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুনারুঘাট সরকারি কলেজে মেধাবিকাশের ভর্তি সহায়তা কার্যক্রম-২০

সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ পরিষদ অধিবেশন সম্পন্ন

চুনারুঘাটে বইমেলার ফলাফল নিয়ে মেধাবিকাশের উদ্বেগ প্রকাশ