সৃজনশীল মেধাবিকাশের সদস্য হওয়ার নিয়মাবলী

সৃজনশীল মেধাবিকাশ ২০১৭ খ্রিঃ তে আনুষ্ঠানিক পথচলা শুরু করে। এর কার্যক্রমে অংশ গ্রহন করতে এর সদস্য হওয়া বাধ্যতা মূলক। সৃজনশীল মেধাবিকাশের গঠনতন্ত্রের নিয়মে ৩ প্রকারের সদস্য আছে। যারা কাজ করতে চান বা সৃজনশীলের কর্মী হতে চান তাঁরা কার্যক্রম সদস্য হবেন।
সদস্য হতে হলে আপনাকে কিছু সুনির্দিষ্ট নিয়ম মগজে ও মননে মানতে হবে  । 
★ নিয়মগুলো 

১. অবশ্যই মাধ্যমিক সমমান বা মাধ্যমিক পাশ হতে হবে।
২. অন্য কোনো শিক্ষামূলক সংগঠনে সম্পৃক্ত থাকা যাবে না। কেননা সৃজনশীল মেধাবিকাশ একটি শিক্ষামূলক সংগঠন। সৃজনশীল মেধাবিকাশ চায় না দ্বি চরিত্রে বা দ্বি পরিচয়ে কেও সংগঠনে থাকুক।
৩. ভর্তি ফি ৫০/- ও মাসিক চাঁদা ২০/- (প্রতি মাসে) বিশ টাকা অর্থ সম্পাদকের কাছে পরিশোধ  করে রশিদ সংগ্রহ করবেন।     
৪. সৃজনশীল মেধাবিকাশের কার্যকরি পরিষদে গৃহীত সিদ্ধান্তঃ, পরিপত্র ইত্যাদি মেনে চলতে হবে।
৫. সৃজনশীল মেধাবিকাশের সদস্য হলে অবশ্যই পাঠ্য বই এর বাইরে ইতিহাস, সমাজ, ধর্ম, দর্শন, বিজ্ঞান ইত্যাদি বই পড়তে হবে।
৬. নিজের চিন্তা ও চেতনায় আগে বিপ্লব ঘটাতে হবে। সৃজনশীল মেধাবিকাশের কর্মসূচি বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা চালাতে হবে।
৭. সর্বোপরি নেতা হওয়ার আগে ভালো কর্মী ও ভালো একজন মেধাবী মুখ হয়ে উঠতে হবে।

নিয়মগুলো ২০২০ সালের সাধারণ সভায় গৃহীত। যা ২০২০ সালের পুরো সময় বলবৎ থাকবে।    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কবি সুফিয়া কামালের মৃত্যু দিন - মেধাবিকাশ ব্লগ

চুনারুঘাট সরকারি কলেজে মেধাবিকাশের ভর্তি সহায়তা কার্যক্রম-২০

সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ পরিষদ অধিবেশন সম্পন্ন