১৬ ই ডিসেম্বর - আসাদুজ্জামান আসাদ ; কবিতা
বছর ঘুরে আবার এল বিজয় ডিসেম্বর।
বিজয় গানে উঠলো মেতে মানুষ আপামর।
এ দিনটি পাওয়ার জন্য করেছি যুদ্ধ নয় মাস,
খালে-বিলে, নদীর জলে ভেসে গেছে হাজারো লাশ।
এ দিনটি পাওয়ার জন্য হারিয়েছি লাখো ভাই।,
হানাদার বাহিনীর আগুনে পুড়ে ঘর-বাড়ি হয়েছে ছাই।
দু'লক্ষ মা-বোনের ইজ্জত নিয়েছিল কেড়ে।
হানাদার বাহিনীর অমানবিকতা শিশুকেও দেয়নি ছেরে।
এ দিনটি পাওয়ার জন্য লক্ষ প্রাণের ক্ষয়।
এ দেশের বীর সেনারা ভয়কে করেছিল জয়।
শহিদের রক্ত যায় নি বৃথা আমরাই হই জয়ী।
রক্তক্ষয়ী যুদ্ধে পরাজিত হয় হানাদার বাহিনী।
তারা ৭১ এর ১৬ই ডিসেম্বর পরাজয় নেয় মেনে।
অকতোভয়ী বাঙালি জাতিকে বিশ্ব নেয় চিনে।
যারা জীবন দিয়ে এনে দিয়েছে এই মহান দিন।
কোনদিনও হবেনা পূরণ তাদের এই ঋণ।
রচনা:- ৩০ অক্টোবর ২০১০

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন