পোস্টগুলি

সৃজনশীল মেধাবিকাশের রক্তসেবা

ছবি
 সৃজনশীল মেধাবিকাশের রক্তসেবা বিষয়ক উপ কমিটির তত্বাবধানে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ২০২০ সকাল ১১.৩০ মিনিটে একজন রোগীকে রক্ত সেবা প্রদান করা হয়। এ সময় রক্তদাতা ও রক্ত গ্রহীতা উভয়েই উপস্থিত ছিলেন।   সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া ও রক্তসেবা কমিটির আহ্বায়ক সজীবুল ইসলাম সজীব।    সাঃ সম্পাদক তোফাজ্জল বলেন, রক্তসেবার মহৎ কাজ অব্যাহত থাকবে৷ রক্তসেবা কমিটির আহ্বায়ক সজীবুল ইসলাম সজীব বলেন, রক্তসেবার মত মহৎ কাজ কে অব্যাহত রাখতে আমি সর্বত্র কাজ করে যাব।          

চুনারুঘাট সরকারি কলেজে মেধাবিকাশের ভর্তি সহায়তা কার্যক্রম-২০

ছবি
 চুনারুঘাট সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ২০২০ সালে ভর্তি সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সৃজনশীল মেধাবিকাশ। ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর  পর্যন্ত কার্যক্রমটি ধারাবাহিকভাবে চলে। এতে শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি ফরম, ব্যাংকিং, কাগজপত্র ব্যবস্থাপনা সহ সার্বিক সহায়তা করা হয়।   

সংগঠনের বার্ষিক সাধারণ সভা (ষান্মাসিক) ২০২০

ছবি
 সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ সভা (ষান্মাসিক)২০২০ অনুষ্ঠীত হয়েছে। গত ৭ অগাস্ট, শুক্রবার সংগঠনের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়ার পরিচালনায় সভাটি অনুষ্ঠীত হয়েছে।   এতে সংগঠনের সকল সাধারণ পরিষদ সদস্য, কার্যকরি সদস্যরা উপস্থিত ছিলেন।  

সৃজনশীল মেধাবিকাশের সাধারণ সভা আগামী শুক্রবার

ছবি
সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ সভা আগামী শুক্রবার,  ৭ আগস্ট বিকাল ৩.৩০ এ চুনারুঘাটস্থ ক্রিয়েটিভ স্কুলের সভা কক্ষে অনুষ্ঠীত হবে।  এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান এবং সভা পরিচালনা করবেন সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া।  এতে কার্যকরি সদস্য, সাধারণ সদস্য ও কার্যক্রম সদস্যরা উপস্থিত থাকবেন৷            

ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছে সৃজনশীল মেধাবিকাশ

ছবি
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শিক্ষামূলক সংগঠন সৃজনশীল মেধাবিকাশ। শুভেচ্ছা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি (প্রেস রিলিজ) আজ শুক্রবার,  ৩১ জুলাই সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়ার স্বাক্ষরে প্রকাশিত হয়। (সংযুক্ত ছবিটি স্পষ্ট দেখতে   ছবিতে ক্লিক করুন)           

মাসিক চাঁদা আদায় সংক্রান্ত নোটিশ

ছবি
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৃজনশীল মেধাবিকাশের যে সকল সদস্যরা তাঁদের মাসিক চাঁদা পরিশোধ করেন নি তাঁদের মাসিক চাঁদা অনতিবিলম্বে পরিশোধ করতে বলা হচ্ছে। স্ব ঘোষিত তারিখ পরবর্তী পরিশোধে বিলম্ব হলে মূল চাঁদার সাথে জরিমানা বাবদ পঞ্চাশ(৫০) টাকা প্রদান করতে হবে। কার্যকরি পরিষদ মাসিক চাঁদা ৩০ ও সাধারণ পরিষদ মাসিক চাঁদা ২০/- টাকা হারে প্রদানের বিধানবলী গঠণতন্ত্রে বলা আছে। চাঁদা পরিশোধের জন্য অর্থ সম্পাদকের বিকাশ পারসোনাল নাম্বারটি হচ্ছে - 01758757842,     শহীদুল হাসান সোহাগ       অর্থ সম্পাদক  সৃজনশীল মেধাবিকাশ              

মাদক প্রতিরোধ সভার গুরুত্বপূর্ণ ছবি

ছবি
০১  ০২  ০৩  ০৪