সাংগঠনিকভাবে পরাজিত শক্তিই মেধাবিকাশের নিন্দা করে- সভায় বক্তারা

সভায়  সভাপতিত্ব করছেন সৃজনশীল মেধাবিকাশের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুর রাব্বি।  পরিচালনা করছেন সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া।  

চুনারুঘাটের শিক্ষামূলক সংগঠন সৃজনশীল মেধাবিকাশের সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার(১৮ ডিসেম্বর) ২০২০ বিকাল চারটায় সংগঠনের সভাপতি ও তরুণ সংগঠক সাইফুর রাব্বির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কার্যকরি ও নবাগত সদস্যরা। 

উপস্থিত ছিলেন সৃজনশীল মেধাবিকাশের সহ সাঃ সম্পাদক আবুল কাশেম,  সাংগঠনিক সম্পাদক সুলাইমান আহমেদ, অর্থ সম্পাদক শহীদুল হাসান সোহাগ, প্রচার সম্পাদক আমিনুল হাসনাত ফাহিম, তথ্য প্রযুক্তি সম্পাদক সৌরভ মোহাম্মদ, নির্বাহী সদস্য সজীবুল ইসলাম ও তারেক খাঁন, সদস্য জুয়েল চৌধুরী, সাইফুল ইসলাম রাজু, নাফলু রহমান বিজয়,  সাধীন আহমেদ শুভ সহ আরো অনেকে।

নবাগত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামিয়া আজাদ মিতা, মীর মাহমুদুল হাসান, ইফতেখারুল ইপ্তি, মিসবাহ উদ্দিন চৌধুরী সহ আরো অনেকেই। 

সভায় বক্তারা বলেন, সাংগঠনিকভাবে পরাজিত শক্তিই সৃজনশীল মেধাবিকাশ কে নিয়ে সমালোচনা করে। কেননা সাংগঠনিক কাজে চুনারুঘাটে সৃজনশীল মেধাবিকাশ তার স্ব অবস্থান বজায় রেখেই কাজ করছে। সমালোচকদের দাঁত ভাঙা জবাব দিয়ে সকলকে সাংগঠনিক নির্দেশনা ও কাজ কে বেগবান করে সাংগঠনিক পরিসর বৃদ্ধিকল্পে কাজ করার সকলে প্রতিজ্ঞা নেন। 

পরিশেষে ২০২০ সালের কার্যকরি পরিষদ বিলুপ্ত করে চার সদস্যের কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়৷ পাশাপাশি নতুন সদস্যদের নিয়ে আজীবন সদস্য বরণ অনুষ্ঠান করার পরামর্শ করা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কবি সুফিয়া কামালের মৃত্যু দিন - মেধাবিকাশ ব্লগ

সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সাধারণ পরিষদ অধিবেশন সম্পন্ন

চুনারুঘাট সরকারি কলেজে মেধাবিকাশের ভর্তি সহায়তা কার্যক্রম-২০