পোস্টগুলি

সৃজনশীল মেধাবিকাশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্ভোধন

ছবি
সৃজনশীল মেধাবিকাশের বার্ষিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা সদস্য হচ্ছেন৷ কয়েকটি ছবি প্রচারের স্বার্থে দেওয়া হলো৷   

সাংগঠনিকভাবে পরাজিত শক্তিই মেধাবিকাশের নিন্দা করে- সভায় বক্তারা

ছবি
সভায়  সভাপতিত্ব করছেন সৃজনশীল মেধাবিকাশের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুর রাব্বি।  পরিচালনা করছেন সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া।   চুনারুঘাটের শিক্ষামূলক সংগঠন সৃজনশীল মেধাবিকাশের সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার(১৮ ডিসেম্বর) ২০২০ বিকাল চারটায় সংগঠনের সভাপতি ও তরুণ সংগঠক সাইফুর রাব্বির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কার্যকরি ও নবাগত সদস্যরা।  উপস্থিত ছিলেন সৃজনশীল মেধাবিকাশের সহ সাঃ সম্পাদক আবুল কাশেম,  সাংগঠনিক সম্পাদক সুলাইমান আহমেদ, অর্থ সম্পাদক শহীদুল হাসান সোহাগ, প্রচার সম্পাদক আমিনুল হাসনাত ফাহিম, তথ্য প্রযুক্তি সম্পাদক সৌরভ মোহাম্মদ, নির্বাহী সদস্য সজীবুল ইসলাম ও তারেক খাঁন, সদস্য জুয়েল চৌধুরী, সাইফুল ইসলাম রাজু, নাফলু রহমান বিজয়,  সাধীন আহমেদ শুভ সহ আরো অনেকে। নবাগত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামিয়া আজাদ মিতা, মীর মাহমুদুল হাসান, ইফতেখারুল ইপ্তি, মিসবাহ উদ্দিন চৌধুরী সহ আরো অনেকেই।  সভায় বক্তারা বলেন, সাংগঠনিকভাবে পরাজিত শক্তিই সৃজনশীল মেধাবিকাশ কে নিয়ে সমালোচনা করে। কেননা সাংগঠনিক কাজে চুনারুঘাটে...

বুদ্ধিজীবী দিবস স্মরণে সৃজনশীল মেধাবিকাশের আলোক পদযাত্রা কর্মসূচি

ছবি
আলোয় উদ্ভাসিত হোক স্মৃতির পাতা।  বক্তব্য রাখছেন সৃজনশীল মেধাবিকাশের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুর রাব্বি।   চুনারুঘাট শহীদ মিনারে অবস্থান  চুনারুঘাট মধ্যবাজার থেকে পদযাত্রা কর্মসূচি শুরু গত ১৪ ডিসেম্বর ২০,  চুনারুঘাটে সৃজনশীল মেধাবিকাশের আলোক পদযাত্রা কর্মসূচি।    

চুনারুঘাটে হেমাঙ্গ বিশ্বাস স্মরণে পাঠচক্র ও আলোচনা

ছবি
 গণসঙ্গীতের সুরস্রষ্টা হেমাঙ্গ বিশ্বাসের মৃত্যু বার্ষিকিতে মেধাবিকাশ পাঠাগার চুনারুঘাটের আয়োজনে পাঠচক্র ও আলোচনা অনুষ্ঠীত হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩.৩০ মিনিটে মেধাবিকাশ পাঠাগার কক্ষে এই পাঠচক্র ও আলোচনা অনুষ্ঠিত হয়।   আলোচনায় অংশ নেন সৃজনশীল মেধাবিকাশের সভাপতি মোঃ সাইফুর রাব্বি, প্রতিষ্ঠাতা সদস্য অসীম কুমার শীল, কার্যকরি সদস্য তারেক খান, সাধারণ পরিষদ সদস্য নজরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ পরিষদ সদস্য রিপন আহমেদ, সদস্য তানভীর ও শিহাব।  বক্তাগণ হেমাঙ্গ বিশ্বাসের জীবন, কর্ম ও শিক্ষা নিয়ে আলোচনা করেন এবং তার জীবন অর্জিত শিক্ষা নিয়েও আলোচনা করেন। 

সদস্য সংগ্রহ কার্যক্রম -২০২০

ছবি
সৃজনশীল মেধাবিকাশের সদস্য সংগ্রহ কার্যক্রম ২০২০ শুরু হয়েছে। ১৫ নভেম্বর ২০২০ থেকে ৩০ নভেম্বর ২০২০ পর্যন্ত কার্যক্রম টি চলবে।  চুনারুঘাট উপজেলার যে কোন বাসিন্দা উপজেলার শিক্ষামূলক সংগঠন  সৃজনশীল মেধাবিকাশের সদস্য পদে আবেদন করতে পারবেন। সৃজনশীল মেধাবিকাশের ২০২০ সালের সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কিত উপ কমিটি হলোঃ  আহ্বায়কঃ তারেক খাঁন, 01795400181 সদস্য সচিবঃ সজীবুল ইসলাম, 01795129062 সদস্যঃ আবুল কাশেম, 01785-851249 সদস্যঃ জুয়েল চৌধুরী  সদস্যঃ আমিনুল হাসনাত ফাহিম  সদস্য হতে আগ্রহীরা তাদের সাথে যোগাযোগ করে নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিতে অনুরোধ জানানো যাচ্ছে।  

সৃজনশীল মেধাবিকাশের রক্তসেবা

ছবি
 সৃজনশীল মেধাবিকাশের রক্তসেবা বিষয়ক উপ কমিটির তত্বাবধানে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ২০২০ সকাল ১১.৩০ মিনিটে একজন রোগীকে রক্ত সেবা প্রদান করা হয়। এ সময় রক্তদাতা ও রক্ত গ্রহীতা উভয়েই উপস্থিত ছিলেন।   সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া ও রক্তসেবা কমিটির আহ্বায়ক সজীবুল ইসলাম সজীব।    সাঃ সম্পাদক তোফাজ্জল বলেন, রক্তসেবার মহৎ কাজ অব্যাহত থাকবে৷ রক্তসেবা কমিটির আহ্বায়ক সজীবুল ইসলাম সজীব বলেন, রক্তসেবার মত মহৎ কাজ কে অব্যাহত রাখতে আমি সর্বত্র কাজ করে যাব।          

চুনারুঘাট সরকারি কলেজে মেধাবিকাশের ভর্তি সহায়তা কার্যক্রম-২০

ছবি
 চুনারুঘাট সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ২০২০ সালে ভর্তি সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সৃজনশীল মেধাবিকাশ। ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর  পর্যন্ত কার্যক্রমটি ধারাবাহিকভাবে চলে। এতে শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি ফরম, ব্যাংকিং, কাগজপত্র ব্যবস্থাপনা সহ সার্বিক সহায়তা করা হয়।